প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই আগের দিনের সাধারণ ক্যাবল ভিত্তিক ডিস লাইনে ছবির মান এইচডি পাওয়া যায়না। তাই বড় স্ক্রিনের টিভিতে ছবি খুব একটা ভালো দেখায় না। অনেক টিভি চ্যানেলই এখন HD কোয়ালিটির ভিডিও সম্প্রচার করছে। কিন্তু সাধারণ ডিস লাইনে এইচডি দেখা যায়না। ডিটিএইচ প্রযুক্তি এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। ডিরেক্ট টু হোম পদ্ধতিতে আপনি বড় স্ক্রিনের টিভিতেও হাই কোয়ালিটির ভিডিও ও শব্দ উপভোগ করতে পারবেন।
আকাশ ডিটিএইচ এ পাওয়া যাবে এইচডি কোয়ালিটির ক্লিয়ার পিকচার ও সাউন্ড। এছাড়াও ২৪/৭ কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোতে আগামী ৭দিনের প্রোগ্রামের উপর ভিত্তি করে শিডিউল ও গাইড রয়েছে, যা নির্দিষ্ট প্রোগ্রাম অনুসরণ করা অনেকটাই সহজ করে দেয়।
এছাড়া কিছু কিছু প্যাকেজে আপনি চাইলে টিভি প্রোগ্রাম রেকর্ড করে রেখে পরবর্তীতে প্লে করে দেখতে পারবেন। ফলে কোনো অনুষ্ঠান মিস হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এসবের পাশাপাশি প্রিয় চ্যানেল লিস্ট করার সুবিধা তো রয়েছেই। আরো রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল এর মতো গুরুত্বপূর্ণ ফিচার, যার মাধ্যমে বাচ্চারা টিভি দেখার সময় যেকোনো চ্যানেল চাইলেই হাইড করে রাখা যাবে।





0 মন্তব্যসমূহ