ডিটিএইচ (DTH) এর পূর্ণরূপ হলো ডিরেক্ট টু হোম। চিরাচরিত ডিসের লাইন ক্যাবল বা তারের মাধ্যমে সার্ভিস প্রদান করে। তবে ডিটিএইচ এর ক্ষেত্রে সরাসরি স্যাটেলাইট থেকে ডিস এন্টেনার মাধ্যমে টিভিতে সিগনাল পৌঁছায়। যেহেতু এটি স্যাটেলাইট থেকে সরাসরি গ্রাহকের ঘরে থাকা রিসিভারে পৌঁছায়, তাই এর নাম দেয়া হয়েছে ডিরেক্ট টু হোম। আকাশ ডিটিএইচ হলো বেক্সিমকো (BEXIMCO) কোম্পানির মালিকানাধীন এমনই একটি স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট টু হোম ডিস প্রভাইডার।
আকাশ এর সেবাসমুহ ব্যবহার করতে সেট টপ বক্স, ডিশ ও আকাশ প্রদত্ত বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হবে। আকাশ ডিটিএইচ এর মাধ্যমে টিভি দেখার সেরা অভিজ্ঞতা পাওয়া যাবে বড় স্ক্রিনের টিভিতে। তবে মজার ব্যাপার হচ্ছে ১৪ইঞ্চি সাদাকালো টিভিতেও খুব সাবলিলভাবে আকাশ ডিটিএইচ ব্যবহার করে টিভি উপভোগ করা যাবে।





0 মন্তব্যসমূহ